বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে বিক্ষোভ করেছেন মাজার বস্তির বাসিন্দারা।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)

2026-09-03T14:10:02+06:00
2026-09-03T14:11:35+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ২:১১ পিএম
গাজীপুরের টঙ্গীতে হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে বিক্ষোভ করেছেন মাজার বস্তির বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যানচলাচল। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পরিবহন চালকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানের আড়ালে নিরীহ ও সাধারণ বস্তিবাসীকে উচ্ছেদের চেষ্টা চলছে।

তাদের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তবে এর দায় সাধারণ বাসিন্দাদের ওপর চাপিয়ে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই বস্তি উচ্ছেদ না করার দাবিও জানান তারা।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। একই সঙ্গে দ্রুততম সময়ে বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

বস্তিবাসীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা নিজেরাও প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে হাজারো পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবরোধের ফলে কিছু সময় মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে, পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]