ছয় বছর ধরে সাইবার বুলিং ও হয়রানির শিকার মান্দানা

বিনোদন ডেস্ক

বিনোদন

টানা ছয় বছর ধরে তীব্র সাইবার বুলিং ও অনলাইন হয়রানির (স্টকিং) শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী মান্দানা

2026-09-02T19:58:15+06:00
2026-09-02T19:58:15+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ছয় বছর ধরে সাইবার বুলিং ও হয়রানির শিকার মান্দানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
টানা ছয় বছর ধরে তীব্র সাইবার বুলিং ও অনলাইন হয়রানির (স্টকিং) শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী মান্দানা করিমি। দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একাধিক ভিডিওতে মান্দানা নিজের এই দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর ভাষ্যমতে, ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর থেকেই মূলত এই সমস্যার সূচনা। এরপর থেকে টানা ছয় বছরেরও বেশি সময় ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে অনুসরণ করার পাশাপাশি অনলাইনে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

মান্দানা জানান, হয়রানিকারীরা কেবল তাঁকেই নয়, তাঁর পরিচিতজন ও পেশাগত পরিসরের মানুষদের কাছেও নিয়মিত বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে। সম্প্রতি ছুটিতে থাকাকালে তাঁর এক প্রযোজক ও একাধিক সহ-অভিনেতার সঙ্গে ভুয়া অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হয়। সেখানে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পাশাপাশি তাঁর নামে অর্থ দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

দেশ পরিবর্তন করার পরও পরিচিতদের কাছে আপত্তিকর ই-মেইল আসা বন্ধ হয়নি উল্লেখ করে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় ধরে কেউ কীভাবে ধারাবাহিকভাবে তাঁর পেশাগত কাজ, উপার্জন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যেতে পারে।

পরিস্থিতির জট খুলতে এবং নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করতে কয়েক বছর আগে ব্যক্তিগত উদ্যোগে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছিলেন বলেও জানান মান্দানা।

অভিযোগের শেষভাগে অভিনেত্রী বলেন, পুরোনো এসব অভিজ্ঞতা কাটিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলেও হয়রানির ভয়াবহতা তাঁকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। বাধ্য হয়েই তিনি দীর্ঘদিনের এই চেপে রাখা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

দেশবার্তা/একে


  বিষয়:   মান্দানা করিমি  বিগ বস  সাইবার বুলিং 


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]