হংকংয়ে স্বামীর হাত ধরে রেট্রো লুকে মেহজাবীন

বিনোদন ডেস্ক

বিনোদন

জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাস্তা, চারপাশে চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড- তার মাঝেই হাতে হাত রেখে হেঁটে চলছেন

2026-09-04T16:47:39+06:00
2026-09-04T16:47:46+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
হংকংয়ে স্বামীর হাত ধরে রেট্রো লুকে মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৪:৪৭ পিএম
জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাস্তা, চারপাশে চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড- তার মাঝেই হাতে হাত রেখে হেঁটে চলছেন এক যুগল। নব্বইয়ের দশকের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওং কার-ওয়াইয়ের সিনেমার রূপালী ক্যানভাস যেন জীবন্ত হয়ে উঠল বাস্তব জীবনে। কাজের ব্যস্ততার ফাঁকে হংকং সফরে গিয়ে ঠিক এমন ভিন্ন ও নান্দনিক রূপেই ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর স্বামী নির্মাতা আদনান আল রাজীব।

সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে সম্পূর্ণ নতুন এক অবতারে দেখা গেছে মেহজাবীনকে। ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’-এ সেজেছিলেন তিনি। অন্যদিকে ষাটের দশকের রেট্রো লুক ফুটিয়ে তুলতে আদনান আল রাজীব পরেছিলেন সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার আর কাঁধে ঝুলানো কোট।


হংকংয়ের ঐতিহাসিক রাতের সৌন্দর্য, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, রেট্রো কাচের টেলিফোন বুথ ও চায়নিজ ডাইনিংয়ের আবহে এক রোম্যান্টিক ক্যানভাস তৈরি হয় তাদের ছবিতে। নিওন আলোর রোশনাইতে পরস্পরের দিকে তাকিয়ে থাকা থেকে শুরু করে রাজপথে হেঁটে চলার প্রতিটিতে ফুটে উঠেছে ক্ল্যাসিক সিনেমার আবহ।

নিজের ফেসবুক প্রোফাইলে ছবিগুলো শেয়ার করে মেহজাবীন ওং কার-ওয়াইয়ের বিখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর কথা স্মরণ করে লিখেছেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড।’

ছবির নেপথ্য সংগীতে যুক্ত করা হয়েছিল সেই সিনেমারই কালজয়ী গান ‘ইয়ুমেজি’স থিম। হংকংয়ের এক স্থানীয় আলোকচিত্রীর ক্যামেরায় রূপালী পর্দার এই নান্দনিক রূপটি ফ্রেমবন্দি করেন তাঁরা।

ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছে। সাধারণ নেটিজেনদের পাশাপাশি সিনেমাটিক সাজ ও সেলুলয়েডের সেই নস্টালজিক আমেজ বাস্তবে রূপ দেওয়ার এই প্রয়াসকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী
মোরেলগঞ্জে জন্মাষ্টমীর শোভাযাত্রায় জনস্রোত, সম্প্রীতির বার্তায় মুখর শহর
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত
বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: এফএও

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুল, বেহাল সড়কে দুর্ভোগ তিন গ্রামের মানুষের
বরগুনায় ২২৬ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]