পঞ্চগড়ে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)

2026-09-04T16:46:55+06:00
2026-09-04T16:46:55+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পঞ্চগড়ে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বোদা বাইপাস এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার মধ্যে পুরোনো কাপড়ের আড়ালে অভিনব কৌশলে গাঁজা বহন করে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার বাইপাস হয়ে সাকোয়ার দিকে নিয়ে আসছে।

এ তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ডিবির কর্মকর্তা আবু হোসেনের নেতৃত্বে একটি দল বোদা পৌরসভার মডেল মসজিদ-সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কে মো. মুন্না ইসলামের দোকানের পাশে অবস্থান নেয়।

পরে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম (২২), পিতা- মো. আশিনা ইসলাম এবং পেছনে বসা তার সহযোগী মহেন রায় (২৩), পিতা- দীনেশ রায়কে আটক করা হয়। তারা উভয়েই পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা।

এ সময় মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পুরোনো কাপড়ের মধ্যে লুকানো নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট ওজন ১২ কেজি।

অভিযানে ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে সীরাতুন্নবি (সা.) উদযাপন
শিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকার
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি দুই দিন পর গ্রেপ্তার
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]