হাল্যান্ডের রেকর্ডের ম্যাচে সিটির টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে ১-০

2026-09-06T11:35:07+06:00
2026-09-06T11:35:07+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
হাল্যান্ডের রেকর্ডের ম্যাচে সিটির টানা তৃতীয় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম 

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। সিটির জয়সূচক গোলটি করেছেন আর্লিং হাল্যান্ড।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। প্রায় ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১১টি শট নেয় সিটি। এর মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।

শুরুতেই অবশ্য বিপদে পড়েছিল সিটি। ব্যাক পাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গোল হজমের শঙ্কায় পড়েন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। শেষ মুহূর্তে গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে রক্ষা করেন তিনি। পরে দোন্নারুম্মাকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি কভেন্ট্রি।

২৬ মিনিটে অ্যান্তনিও সিমেনিওর ক্রসে দুর্দান্ত হেডে সিটিকে এগিয়ে দেন হাল্যান্ড। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে হেডে ২০ গোল হলো তাঁর। ক্লাবটির হয়ে হেডে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এখন নরওয়ের এই ফরোয়ার্ডের। এর আগে ১৯ গোল নিয়ে রেকর্ডটি ছিল সার্জিও আগুয়েরোর।

এই গোলটি ছিল ক্লাব ক্যারিয়ারে হাল্যান্ডের ৩০০তম। ম্যানচেস্টার সিটির হয়ে ১৬৫, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬, রেড বুল সালজবুর্গের হয়ে ২৯ এবং মোলদে এফকের হয়ে ২০ গোল করেছেন তিনি। নরওয়ের জাতীয় দলের হয়ে তাঁর গোল ৬২টি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হাল্যান্ড। ৬০ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করেও দ্বিতীয় গোলের দেখা পায়নি সিটি।

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে তিন ম্যাচেই হেরে পয়েন্টহীন কভেন্ট্রি সিটি রয়েছে তালিকার তলানিতে।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবি
জাবি উপাচার্যকে ‘সাদা দলের শিক্ষক’ বলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ডায়ালাইসিস ছাড়া মানবদেহে ২৭১ দিন সচল ছিল শূকরের কিডনি

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]