ঢামেকে একদিনে কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহতরা হলেন- আবুল বাশার

2026-09-06T14:24:03+06:00
2026-09-06T14:24:03+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঢামেকে একদিনে কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম 
ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহতরা হলেন- আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ও চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বন্দী আবুল বাশার ও আব্দুল কাইয়ুম। পরে কারারক্ষীরা আশঙ্কাজনক অবস্থায় আবুল বাশারকে সকাল ৮টায় এবং আব্দুল কাইয়ুমকে সাড়ে ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গত ২৮ আগস্ট অসুস্থতাজনিত কারণে ঢাকা মেডিকেলের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল অন্য বন্দী শাহাদাত হোসেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারাগার ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে; তাঁর বাবার নাম সেকেন্দার আলী। আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পদুয়ার বাজার এলাকায়। নিহত শাহাদাত হোসেন রাজধানীর মিরপুর-২ নম্বরের বড়বাগ এলাকার বাসিন্দা, তাঁর বাবার নাম আব্দুল কাদের।

মারা যাওয়া তিন বন্দীর মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবি
জাবি উপাচার্যকে ‘সাদা দলের শিক্ষক’ বলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ডায়ালাইসিস ছাড়া মানবদেহে ২৭১ দিন সচল ছিল শূকরের কিডনি

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]