গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা ও ক্যাম্পাস

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক

2026-09-06T16:49:37+06:00
2026-09-06T16:49:37+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ হলে বৃক্ষরোপণ করা হয়। পরে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল ও নতুন ছাত্র হলে উন্নত জাতের বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, হলগুলোর প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।’ কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে সমন্বিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সামার টার্মে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে তুলতে আবাসিক হলগুলোতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভেষজ ও ফুলজাতীয় গাছের চারাও রোপণ করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনরা
মিথিলার সঙ্গে দূরত্ব? একাকীত্বের কথা স্বীকার করলেন সৃজিত
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্ট করছে: রিজভী
সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]