সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ফোর্বসের ২০২৬ সালে সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। কয়েক

2026-09-06T17:46:16+06:00
2026-09-06T17:46:16+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
ফোর্বসের ২০২৬ সালে সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। কয়েক বছর ধরে তালিকায় থাকার পর এবার আর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর মধ্যে তার নাম নেই।

গত ২ সেপ্টেম্বর ফোর্বস ‘সিঙ্গাপুরস ৫০ রিচেস্ট’ নামে ২০২৬ সালের তালিকা প্রকাশ করে। গত বছর এই তালিকায় ৪৯তম অবস্থানে ছিলেন আজিজ খান।

এর আগে ২০২৩ সালে তিনি ছিলেন ৪১তম অবস্থানে। ২০২৪ সালের তালিকায় তার অবস্থান ছিল ৪৩তম।

কমেছে সম্পদের পরিমাণ
২০২৫ সালের তালিকায় আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার উল্লেখ করেছিল ফোর্বস। তবে এখন বিলিয়নিয়ার প্রোফাইলে তার সম্পদের পরিমাণ কিছুটা কমে প্রায় ১০০ কোটি ডলার দেখানো হচ্ছে।
ফোর্বসের প্রোফাইল অনুযায়ী, আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।

আজিজ খানের সম্পদের প্রধান উৎস জ্বালানি ও বিদ্যুৎ খাত। বাংলাদেশে সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসনসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জেরা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদার।

শীর্ষে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা স্যাভেরিন
২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১ হাজার ৬১০ কোটি ডলার।

১ হাজার ৪৩০ কোটি ডলার সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি।

সূত্র: ফোর্বস ১ ও ২

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
গাজা নিয়ে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা আট মুসলিম দেশের

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]