কিয়েভের বিমানবন্দরে রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বিমানবন্দরে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে চালানো এ

2026-09-06T14:45:00+06:00
2026-09-06T14:45:00+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
কিয়েভের বিমানবন্দরে রুশ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বিমানবন্দরে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে চালানো এ হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত যুদ্ধ অবসানের আলোচনায় ইউক্রেন সফরের প্রস্তুতি নিচ্ছেন।

ট্রাম্প জানিয়েছেন, তাঁর জামাতা জ্যারেড কুশনার ও সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ইউক্রেন ও রাশিয়া সফর করবেন। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, রোববারের মধ্যে মার্কিন দূতদের ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তারা শনিবার প্রথমে মস্কো এবং পরে রোববার কিয়েভ সফর করতে পারেন। তবে এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।

জেলেনস্কি জানান, মার্কিন দূতদের সফরের কয়েক ঘণ্টা আগে কিয়েভে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর সদরদপ্তর লক্ষ্য করেও হামলা চালায় রাশিয়া। যুদ্ধ শুরুর পর এটি এ ধরনের সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে দাবি করেছেন তিনি।

হামলার পরও মার্কিন দূতদের সফর চলাকালে যুদ্ধবিরতি বজায় রাখার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, আলোচনার সময় ইউক্রেনের পক্ষ থেকে কোনো হামলা চালানো হবে না এবং রাশিয়াকেও একইভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।

কিয়েভের পাশাপাশি ইউক্রেনের দিনিপ্রোতেও একটি বেসামরিক স্থাপনায় রুশ হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। জেলেনস্কির অভিযোগ, কিয়েভের বিমানবন্দরে হামলাসহ এসব হামলা মার্কিন দূতদের ইউক্রেনে সম্ভাব্য বিমান সফরের প্রস্তুতির প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে।

এবারই প্রথম ট্রাম্পের দূত কুশনার ও উইটকফ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করতে যাচ্ছেন। গত বছর ট্রাম্প যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তারা ইউক্রেনে সফর করেননি।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠাচ্ছি। তারা দুজনই দক্ষ আলোচক। তারা দেখবে কিছু করা যায় কি না। ভালো সম্ভাবনাও রয়েছে যে আমরা কিছু করতে পারব।’

তবে শান্তি প্রস্তাবে ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দেওয়ার কোনো বিষয় রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে তিনি শুধু বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা রয়েছে।

উইটকফ ও কুশনার এর আগে গাজা ও ইরানসংক্রান্ত আলোচনায় ভূমিকা রেখেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা নিয়েও তারা একাধিকবার মস্কো সফর করেছেন। তবে এবার কিয়েভে তাদের সফরের পরিকল্পনা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকায় বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণত ট্রেনে কিয়েভে যাতায়াত করেন।

ইউক্রেন যুদ্ধ অবসানে এর আগে কয়েক দফা কূটনৈতিক আলোচনা শুরু হলেও তা শেষ পর্যন্ত অগ্রসর হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের প্রভাবে সেই আলোচনা আরও স্থবির হয়ে পড়ে। একই সময়ে মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর হামলা জোরদার করেছে। এতে বেসামরিক হতাহতের ঘটনাও বেড়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবি
জাবি উপাচার্যকে ‘সাদা দলের শিক্ষক’ বলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ডায়ালাইসিস ছাড়া মানবদেহে ২৭১ দিন সচল ছিল শূকরের কিডনি

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]