ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের পশ্চিমাঞ্চলীয় সানান্দাজে মহাসড়কে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।স্থানীয়

2026-09-06T11:31:41+06:00
2026-09-06T11:31:41+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ এএম 
ইরানের পশ্চিমাঞ্চলীয় সানান্দাজে মহাসড়কে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে বলা হয়েছে, হামাদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেকিং ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনরা
মিথিলার সঙ্গে দূরত্ব? একাকীত্বের কথা স্বীকার করলেন সৃজিত
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্ট করছে: রিজভী
সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]