চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ।
ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবে হজের সময় বাড়িভাড়া ও সার্ভিস চার্জ বাবদ প্রাথমিক অনুমানের চেয়ে ব্যয় কম হওয়ায় প্যাকেজের অর্থ থেকে এই টাকা সাশ্রয় হয়েছে। বেঁচে যাওয়া এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত পাওয়া অর্থের পরিমাণে ভিন্নতা থাকছে।
হজ প্যাকেজ-১ এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরত দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা। এই প্যাকেজে তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে পাবেন।
হজ প্যাকেজ-২ এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।
এছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে পাবেন।
একই প্যাকেজের ৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা ফেরত পাবেন। এই ক্ষেত্রে তিন সিটের আপগ্রেডেশনের হাজিরারা পাবেন ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।
অন্যদিকে, ৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত দেওয়া হবে।
এছাড়া সাধারণ হজ প্যাকেজ-৩ এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ফেরত পাবেন ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা।
দেশবার্তা/একে