রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক দায়বদ্ধতার পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি সমান গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

2026-09-06T14:06:52+06:00
2026-09-06T14:06:52+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম 
ফাইল ছবি
রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক দায়বদ্ধতার পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি সমান গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সুসংহত করতে কার্যকর ক্যাম্প ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে ‘ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন’ আয়োজিত রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সমাধানের কৌশলবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা ও মানবিকতার সমন্বয়ের তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। মানবিক থাকতে হবে, তবে নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়া যাবে না। আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে হবে, একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও সুরক্ষিত রাখতে হবে।’

ক্যাম্পের সার্বিক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারপাশে উপযুক্ত সীমানা বেড়া (ফেন্সিং) ও নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা জোরদার করা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে। এর মাধ্যমে ক্যাম্পের ভেতরের চলাচল কার্যকরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি শরণার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত হবে।

নিরাপত্তা ব্যবস্থা চালুর ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ কোনো জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার উদ্দেশে নয়; বরং অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী বিশাল জনসংখ্যার দায়িত্বশীল ব্যবস্থাপনার অংশ।

সংকটকালে কক্সবাজারের স্থানীয় অধিবাসীদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের মানুষ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে এবং নিজেদের জমি ও সম্পদ ভাগ করে নিয়েছে। ফলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে এবং স্থানীয় সেবা খাতগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের স্বার্থ সংরক্ষণের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, মানবিক সহায়তা যেন কোনো অবস্থাতেই স্থানীয় জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে না দেওয়া হয়। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় বাসিন্দাদের জন্যও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা জরুরি।

পরিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, মানবিক সহায়তা সাময়িক প্রয়োজন মেটালেও এ সংকটের টেকসই রাজনৈতিক সমাধান এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করাই আসল লক্ষ্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবি
জাবি উপাচার্যকে ‘সাদা দলের শিক্ষক’ বলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ডায়ালাইসিস ছাড়া মানবদেহে ২৭১ দিন সচল ছিল শূকরের কিডনি

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]