শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে

2026-09-05T16:54:58+06:00
2026-09-05T16:55:17+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:৫৫ পিএম
‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 

শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এবং কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, ‘পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি সুন্দর ও বাসযোগ্য শহরের অন্যতম পূর্বশর্ত। শুধু রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখলেই হবে না, আমাদের শহরকে সবুজ করে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণ করা প্রতিটি গাছের যত্ন নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে।’

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই।’

যুব সমাজকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। 

অন্যদিকে, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘পরিচ্ছন্ন ঢাকা গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পরিবর্তনের সূচনা নিজের কাছ থেকে করার তাগিদ দিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘মনে রাখতে হবে- পরিবর্তন অন্য কারও কাছ থেকে শুরু হবে- এই অপেক্ষায় থাকলে পরিবর্তন কখনো আসবে না। পরিবর্তন শুরু করতে হবে নিজেকে দিয়ে। আমি যদি পরিবর্তিত হই, আমার পরিবার পরিবর্তিত হবে। আমার পরিবার পরিবর্তিত হলে, আমার সমাজ পরিবর্তিত হবে। আর আমরা সবাই পরিবর্তিত হলে-আমাদের বাংলাদেশ পরিবর্তিত হবে।’

কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিক রাখতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে ডাস্টবিন, বেলচা ও ঝাড়ু বিতরণ করা হয়। এছাড়া প্রতি ক্যাম্পাসে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের ১২টি করে গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং উভয় শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষদ্বয় উপস্থিত ছিলেন। 

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতামূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবি
জাবি উপাচার্যকে ‘সাদা দলের শিক্ষক’ বলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ডায়ালাইসিস ছাড়া মানবদেহে ২৭১ দিন সচল ছিল শূকরের কিডনি

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]