ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে রাহুল বিশ্বাস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহুল পৌরসভার আধারকোঠা এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বৃষ্টিতে ভিজে বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন, সে স্টেডিয়াম মাঠের পাশের পুকুরে গোসল করতে নেমেছিল।
এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি চালিয়ে বিকেল ৪টার দিকে রাহুলের মরদেহ উদ্ধার করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/আরএইচ