মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ: আটক ২

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন

2026-09-07T17:12:41+06:00
2026-09-07T17:12:41+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ: আটক ২
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় শাহীন জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন উপজেলার আমলসার এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় একটি গুদামে বিপুল পরিমাণ সার মজুদের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে রাখা ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

প্রশাসনের দাবি, কৃষকদের জন্য সরকারি বরাদ্দের এসব সার অনুমোদিত ডিলারশিপের বাইরে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। পরে সেগুলো বেশি দামে বিক্রির মাধ্যমে মুনাফা করার পরিকল্পনা ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি বরাদ্দের সার আত্মসাৎ ও কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেটের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কৃষকদের স্বার্থ রক্ষা ও সার সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব
‘এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে’
মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ: আটক ২

সর্বাধিক পঠিত 

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]