আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা কীভাবে কর্মসূচি করব, তা বিএনপির আমাদের শেখাতে হবে

2026-09-07T16:23:41+06:00
2026-09-07T16:23:41+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা কীভাবে কর্মসূচি করব, তা বিএনপির আমাদের শেখাতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব।’

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি বলছে, এটি লং মার্চ নয়, রোড মার্চ; আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটি যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যে কর্মসূচি করেছিলেন, সেটিও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটি যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটিও লং মার্চ। বিরোধী দল কী ধরনের কর্মসূচি দেবে, তা আমাদের শেখানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন “মার্চ টু ডেমোক্রেসি” কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, তখন একটি বালুর ট্রাক দিয়েই আপনাদের পুরো লং মার্চ শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা সেই বালুর ট্রাকও সরাতে পারেননি। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।

সারজিস বলেন, বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি, এর ফলাফল কখনো ভালো হবে না।

বাকস্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির একজন নেতা যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এমন ভাষায় সমালোচনা করেছিলেন, যে ভাষাকে আমরা যথাযথ মনে করিনি। ভাষা ঠিক না হওয়ায় তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তিনি অভিযোগ করেন, কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে গ্রেপ্তার করে জেলে নিয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিনও দেওয়া হয়নি। তাহলে তারেক রহমান যে বাকস্বাধীনতার কথা বলেন, সেগুলো মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, আমরা কি তাহলে মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের কথা আরেক? তিনি প্রকাশ্যে বলবেন, সমালোচনা করুন, স্বাধীনতা দিচ্ছি; কিন্তু ভেতরে ভেতরে কেউ সমালোচনা করলে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন, এটা তো হতে পারে না।

সিফাত প্রসঙ্গে সারজিস আলম বলেন, সিফাত নামের ছেলেটি যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি মিথ্যা মামলা। এটি সন্ত্রাসবিরোধী মামলা এবং এক বছর আগের ঘটনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। এতে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব
‘এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে’
মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ: আটক ২

সর্বাধিক পঠিত 

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]