ঢাকা মেডিকেলে দুই দিনে ৪ কারাবন্দীর মৃত্যু

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে আসা আরও এক বন্দী আজ সোমবার মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল

2026-09-07T16:47:10+06:00
2026-09-07T16:47:10+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঢাকা মেডিকেলে দুই দিনে ৪ কারাবন্দীর মৃত্যু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে আসা আরও এক বন্দী আজ সোমবার মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই কারাবন্দীর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে।

গতকাল রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে পৌনে দুই ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে আনা হয়। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। 

হাসপাতাল সূত্রে জানায়, সকালেই তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব
‘এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে’
মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ: আটক ২

সর্বাধিক পঠিত 

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]