চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

চট্টগ্রাম অফিস

সারাদেশ

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে রফতানিমুখী পোশাকশিল্পের ৬৬৮ বেল ফেব্রিক্সভর্তি ৪০ ফুট লম্বা একটি কনটেইনার গায়েব হওয়ার

2026-09-07T17:38:59+06:00
2026-09-07T17:38:59+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে রফতানিমুখী পোশাকশিল্পের ৬৬৮ বেল ফেব্রিক্সভর্তি ৪০ ফুট লম্বা একটি কনটেইনার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। আমদানিকারকের দাবি, কনটেইনারটিতে প্রায় তিন কোটি টাকা মূল্যের কাপড়ের রোল ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর বন্দরজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজ থেকে কনটেইনারটি খালাস করা হয়। ৪০ ফুটের এফসিএল কনটেইনারটিতে সাভারের কালিয়াকৈরের রফতানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের ৬৬৮ বেল ফেব্রিক্স ছিল।

আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস আর এস সিন্ডিকেট পণ্য খালাসের জন্য গত ২২ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে। পরে কাস্টমস ও বন্দরের যাবতীয় রাজস্ব পরিশোধ করে ৩০ আগস্ট কনটেইনারটি খালাসের জন্য বন্দরের সিসিটি ইয়ার্ডে গেলে সেটি ডেলিভারি দিতে পারেনি কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস আর এস সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান বন্দর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ৩০ আগস্ট কনটেইনার ডেলিভারির জন্য বন্দরে গেলে গোল্ড স্টার গার্মেন্টসের আমদানি করা কাপড়ের রোলভর্তি কনটেইনারটি কর্তৃপক্ষ কিপডাউন দিতে পারেনি।

অভিযোগে আরও বলা হয়, এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কনটেইনারটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কাপড়ের রোলগুলো শতভাগ রফতানিমুখী হওয়ায় নির্ধারিত সময়ে তা না পাওয়ায় গোল্ড স্টার গার্মেন্টস বিপাকে পড়েছে। সময়মতো রফতানি পণ্য বায়ারের কাছে পৌঁছাতে না পারলে প্রতিষ্ঠানটি বড় ধরনের সমস্যায় পড়তে পারে।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, তবে মজুরির চেয়ে ব্যয় বেশি
বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, বিজয়ীদের পুরস্কার বিতরণ
রাষ্ট্রপতিকে ঘিরে সিলেটে নানা কর্মসূচি

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]