মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, বিজয়ীদের পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

2026-09-07T18:51:51+06:00
2026-09-07T18:51:51+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, বিজয়ীদের পুরস্কার বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সোনাখালী আজিজিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, সেলিমগড় চিংড়াখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. মঞ্জুরুল করিম ফকির এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মসিউর রহমান মাসুম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মাঠপর্যায়ের কার্যক্রম গত ২৬ আগস্ট শুরু হয়। প্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা ও পরবর্তী ধাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার দিন শেষ: দক্ষিণ কোরিয়ার
যে কারণে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন
রাণীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
বন্ধ নয়, অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]