কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক

খেলা

চীনে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে

2026-09-08T12:14:37+06:00
2026-09-08T12:14:37+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম 
চীনে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকেও পরাজিত করে নারী দল।

কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তবে শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে রিমন দুটি গোল করেন। লিজা ও লিমা একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন।

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে বাংলাদেশ নারী দল খেলছে চ্যালেঞ্জার গ্রুপে। এই গ্রুপে তুলনামূলক উন্নয়নশীল দেশগুলোর দল রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে। চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপে কোন দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা।

এদিকে আজ বিকেলে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ দল। তাদের প্রতিপক্ষও কাজাখস্তান। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হেরে জয়হীন রয়েছে পুরুষ দল। তাই তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]