পরীমণির ঘর আলো করে এলো তৃতীয় সন্তান?

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যেই ব্যক্তিগত জীবন ও কাজের খবর নিয়ে নতুন আলোচনার জন্ম দেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। এবার

2026-09-07T16:34:45+06:00
2026-09-07T16:34:45+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
পরীমণির ঘর আলো করে এলো তৃতীয় সন্তান?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম 
ছবি: কোলাজ
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যেই ব্যক্তিগত জীবন ও কাজের খবর নিয়ে নতুন আলোচনার জন্ম দেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। এবার এক শিশুকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নতুন জল্পনার সূচনা করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজ ও রোদচশমা পরা পরীমণিকে জড়িয়ে ধরে আছে এক ফুটফুটে শিশু। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

ছবি ও রহস্যময় ক্যাপশন প্রকাশের পর থেকেই নেটিজেনদের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি আবার নতুন কোনো সন্তানকে দত্তক নিয়ে মা হলেন এই অভিনেত্রী?

ফেসবুকে প্রকাশ করা পোস্টটির কমেন্ট বক্সে অনুরাগী ও সাধারণ নেটিজেনদের নানা প্রশ্নের জবাব দিতেও দেখা গেছে পরীমণিকে। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে জবাবে তিনি সংক্ষেপে লেখেন, ‘ছেলে’।

অন্যদিকে, অন্য এক নেটিজেন ঠাট্টা করে আর কয়টি সন্তান নেবেন জানতে চাইলে জবাবে পরীমণি মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’

এমনিতেই শিশুপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী বহুবার একাধিক সাক্ষাৎকার ও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। এমনকি এই সংখ্যাটি ১০০ ছুঁতে পারে বলেও পূর্বে মজা করেছিলেন তিনি।

ভক্তদের ধারণা, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন এই তারকা। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু স্পষ্ট করেননি তিনি। পরীমণির এই নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা বাড়ছে।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমণি। পরবর্তীতে তিনি এক কন্যাসন্তান দত্তক নেন এবং তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে কাজের পাশাপাশি একা হাতেই নিজের দুই সন্তানকে বড় করছেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব
‘এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে’
মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ: আটক ২

সর্বাধিক পঠিত 

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]