ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাঁধনের ওপর হামলার একটি ভিডিও বা পোস্ট শেয়ার করে ক্ষোভ জানান পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’
এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইতালির ভেনিসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। ওই পোস্ট শেয়ার করেই পরীমনি তাঁর ক্ষোভের কথা জানান।
দেশবার্তা/এমআর