একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

একাদশ শ্রেণিতে ভর্তি হতে সারা দেশে সাড়ে ৯ লাখের বেশি শিক্ষার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করেছে। রোববার রাত ৮টায়

2026-09-14T13:29:43+06:00
2026-09-14T13:29:43+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
একাদশ শ্রেণিতে ভর্তি হতে সারা দেশে সাড়ে ৯ লাখের বেশি শিক্ষার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করেছে। রোববার রাত ৮টায় এই অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর। নীতিমালা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি পছন্দক্রমের কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।

অনলাইন আবেদন প্রক্রিয়াটির কারিগরি দেখভালের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, বুয়েট এখনও আবেদনকারীদের চূড়ান্ত সুনির্দিষ্ট সংখ্যা প্রস্তুত করছে। তবে সাড়ে ৯ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে বুয়েট থেকে নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফলাফল প্রকাশের পর মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে।

পরবর্তীতে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]