উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

উপকূলীয় জেলা বরগুনার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ২৩ দফা দাবি

2026-09-14T14:23:05+06:00
2026-09-14T14:23:05+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাস
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ পিএম 
সংগৃহীত ছবি
উপকূলীয় জেলা বরগুনার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ২৩ দফা দাবি ও প্রস্তাব তুলে ধরেছে বরগুনা প্রেসক্লাব। এসব দাবি বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ‘স্থানীয় উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভার সঞ্চালক আবু জাফর মো. সালেহ দাবিগুলো উপস্থাপন করেন।

বরগুনা প্রেসক্লাবের দাবিগুলোর মধ্যে রয়েছে—বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন এবং দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বরগুনার জন্য আলাদা বরাদ্দের ব্যবস্থা করা।

এ ছাড়া বরগুনায় পল্লী বিদ্যুতের পূর্ণাঙ্গ জোনাল অফিস স্থাপন, পৌর শহরের ভূমিমালিকদের বন্ধ থাকা খাজনা/দাখিলা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা, পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ এবং বরগুনা জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের দাবি জানানো হয়।

জেলাসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্যপদে পর্যাপ্ত চিকিৎসকসহ জনবল নিয়োগ, ২৫০ শয্যা হাসপাতালে সিসিইউ ও আইসিইউ স্থাপন এবং আধুনিক অপারেশন থিয়েটার চালুর দাবিও রয়েছে।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিষখালী ও পায়রা নদীতে সেতু নির্মাণ, খাকদোন নদীর ওপর সেতু নির্মাণ এবং জেলেদের নিরাপত্তায় জলদস্যু দমন ও ভারতীয় জেলেদের বাংলাদেশের সীমানায় ইলিশ শিকার বন্ধের উদ্যোগ।

অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে জাহাজভাঙা শিল্পসহ সরকারি-বেসরকারি উদ্যোগে শিল্পকারখানা স্থাপন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শূন্যপদে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।

বন ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া, গভীর সাগরে জেলেদের নিরাপত্তায় সুন্দরবনকেন্দ্রিক মোবাইল টাওয়ার স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং মাছ শিকারে গিয়ে দুর্যোগে পড়া জেলেদের দ্রুত উদ্ধারে কোস্টগার্ডকে ভারী নৌযান দেওয়ার প্রস্তাব করা হয়।

এ ছাড়া বরগুনায় আবহাওয়া অফিস স্থাপন, বরগুনা থেকে তালতলী উপজেলায় দ্রুত যোগাযোগের জন্য চালিতাতলী-বগী নদীতে ফেরি চালু, সরকারের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে নিয়মিত তদারকি, বরগুনায় মৎস্য ও কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন, জেলার বিভিন্ন দপ্তরের শূন্যপদে জনবল নিয়োগ এবং জেলা ও উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নে এলজিইডির সব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল চন্দ্র শীল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি মো. সাইফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

কর্মকর্তারা প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করে বরগুনার উন্নয়নে প্রস্তাবিত দাবিগুলো বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভাঙলেন শিক্ষার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]