বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন উপাচার্যকে উষ্ণ অভ্যর্থনা

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের

2026-09-09T18:33:24+06:00
2026-09-09T18:33:24+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন উপাচার্যকে উষ্ণ অভ্যর্থনা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ৬ মে ২০২৫ থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর বিশেষ দক্ষতা রয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ISSB), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]