দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

2026-07-25T16:16:06+00:00
2026-07-25T16:16:06+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ক্যাশলেস লেনদেনের প্রসারে আইএফআইসি ব্যাংকের কর্মসূচি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম 
‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ও এর আশপাশের এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। 

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কার্যক্রমের শুরুতেই বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এলাকায় বেলুন উড্ডয়নের মাধ্যমে একটি বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। পরে মার্কেটজুড়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে সরাসরি লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার পদ্ধতি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করবে। পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে করবে সহজ ও নির্বিঘ্ন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য কিউআরভিত্তিক লেনদেন একটি সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী সমাধান। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় আইএফআইসি ব্যাংক ক্যাশলেস লেনদেনের প্রচার ও ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে।’ 

তিনি আরও বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ইতিমধ্যে আমরা ১৪ হাজার মার্চেন্টকে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় এনেছি এবং এটি আরও সম্প্রসারণের কাজ চলছে।’

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ উপস্থিত ছিলেন। 

এছাড়া বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সহসভাপতি মো. নাসিরউদ্দিন গাজী, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজানসহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকেরা এতে অংশ নেন।

সারাদেশের সব স্তরের মানুষকে আধুনিক ও নিরাপদ সেবার আওতায় আনতে আইএফআইসি ব্যাংক বর্তমানে ১,৪০০টিরও বেশি শাখা ও উপশাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]