দেশবার্তা ডেস্ক

বিজ্ঞান

2025-06-29T16:31:43+00:00
2025-06-29T16:31:43+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিজ্ঞান
হোয়াটসঅ্যাপে আসছে এআই ম্যাজিক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৪:৩১ পিএম 
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন এআইচালিত ‘মেসেজ সামারি’ ফিচার, যা অপঠিত (আনরিড) বার্তাগুলোর স্বয়ংক্রিয় সারাংশ তৈরি করে দেখাবে। ব্যবহারকারী চাইলেই এ ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন এবং এটি একান্তভাবে তার জন্যই দৃশ্যমান থাকবে। চ্যাটের অন্য কেউ এ সারাংশ দেখতে পাবেন না।

এ ফিচারে ব্যবহৃত হয়েছে মেটার ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি, যা সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করে। অর্থাৎ, সারাংশ তৈরি করতে বার্তাগুলো প্রক্রিয়াকরণ হলেও হোয়াটসঅ্যাপ বা মেটা নিজেই কোনো বার্তা পড়ে না বা সংরক্ষণ করে না। বর্তমানে এ ফিচারটি পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। তবে মেটা জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে এটি আরও ভাষা ও দেশে চালু করা হবে।

ব্যবহারকারীরা Settings > Chats > Private Processing মেনুতে গিয়ে এ ফিচারটি চালু বা নিষ্ক্রিয় করতে পারবেন। শুধু সারাংশ নয়, ভবিষ্যতে এই এআই আরও লেখার পরামর্শ, স্মার্ট রিপ্লাই ও কার্যকর যোগাযোগে সহায়তা দেবে, পুরোটা গোপনীয়তার নিরাপত্তা বজায় রেখেই।


টেকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকর ও সময় সাশ্রয়ী সংযোজন। WhatsApp এবার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও ব্যক্তিগত করে তুলছে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিজ্ঞান- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]