মালয়েশিয়া প্রতিনিধি

প্রবাস

2025-07-23T15:01:05+00:00
2025-07-23T15:01:05+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
প্রবাস
শিশুদের প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:০১ পিএম 
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি লিখেছেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে।

বুধবার (২৩ জুলাই) স্থানীয় সময় দুপুরে আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর জীবনের বিনিময়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচানোর প্রশংসা করেছেন।

আনোয়ার ইব্রাহিম ফেসবুক পোস্টে লিখেছেন– ‘ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ছিলেন মাহেরীন চৌধুরী, একজন শিক্ষক যিনি তার ছাত্রদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছিলেন এবং আরও অনেককে বাঁচাতে সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে গিয়েছিলেন। তার অসীম সাহস ভোলার মতো নয়।

বাংলাদেশে আমাদের ভাইবোনদের সঙ্গে মালয়েশিয়ার সংহতি প্রকাশ করতে আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লিখব। এই শোকের মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি। আমরা প্রতিটি প্রাণহানির জন্য এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শোক প্রকাশ করছি।’



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]