দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

দেশবার্তা ডেস্ক

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় সুমন (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।স্থানীয় সময় শনিবার (৯ মে)

2026-05-10T13:44:38+06:00
2026-05-10T15:27:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৩:২৭ পিএম
দক্ষিণ আফ্রিকায় সুমন (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় সময় শনিবার (৯ মে) বিকেলে দেশটির নিউক্যাসল শহরে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের ছেলে রয়েছে। সুমনের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]