কাতারে শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দেশবার্তা ডেস্ক

প্রবাস

কাতারের দোহায় সরকারি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশটির শ্রমমন্ত্রী

2026-08-19T12:40:40+06:00
2026-08-19T12:40:40+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
প্রবাস
কাতারে শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম 
⏲
কাতারের দোহায় সরকারি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাইদ বিন সামিখ আল মারি। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা জোরদার, কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিষদ আলোচনা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) কাতারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠককালে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অসামান্য ও কার্যকর অবদানের ভূয়সী প্রশংসা করেন কাতারি শ্রমমন্ত্রী ড. আল মারি। তিনি জানান, বাংলাদেশি শ্রমিকরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাতারের বিভিন্ন খাতে অবদান রাখছেন। 

দুই মন্ত্রীই শ্রম ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজ নিজ সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

যেমন জীবনসঙ্গী চান মিমি চক্রবর্তী
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা: পরিবেশমন্ত্রী
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement