চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ

খ,ম আবদুর রহমান রনি, জয়পুরহাট

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মার রসুলপুর ইউনিয়ন পরিষদে নকল রশিদ বই ছাপিয়ে বাড়ির ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-10-09T16:09:18+06:00
2026-10-09T16:12:32+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নকল রশিদ বইয়ে ট্যাক্স আদায়
চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
খ,ম আবদুর রহমান রনি, জয়পুরহাট
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৪:১২ পিএম
⏲
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মার রসুলপুর ইউনিয়ন পরিষদে নকল রশিদ বই ছাপিয়ে বাড়ির ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্যাক্স আদায়ের দায়িত্ব পাওয়া নওগাঁর একটি বেসরকারি এনজিওর ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ট্যাক্স আদায়ের সুযোগ করে দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এক লাখ ১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ করেছেন ওই এনজিওর ব্যবস্থাপনা পরিচালক।

এ ঘটনায় গত ৫ অক্টোবর ওই এনজিও'র ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমানসহ ৪ কর্মীকে নকল রশিদ দিয়ে ট্যাক্স আদায়কালে হাতেনাতে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে গ্রাম পুলিশ সদস্যরা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আয়মার রসুলপুর ইউনিয়নের বাসাবাড়ির ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয় নওগাঁর একটি বেসরকারি এনজিওকে। দায়িত্ব পাওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন মাঠকর্মী ইউনিয়ন পরিষদের অনুমোদিত রশিদ বইয়ের পরিবর্তে নতুন করে রশিদ বই ছাপিয়ে নেন বলে অভিযোগ ওঠে। পরে ওই রশিদ বই ব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায় শুরু করে।

এ বিষয়ে দফাদার রুহুল আমিন বলেন, নকল রশিদ বই ব্যবহার করে ট্যাক্স আদায়ের বিষয়টি জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। সেখানে রশিদ বইসহ কয়েকজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। নকল রশিদ বই ছাপানোর অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ট্যাক্স আদায়ের দায়িত্ব পাওয়া এনজিওটির ব্যবস্থাপনা পরিচালক। তবে এ ভাবে ট্যাক্স আদায়ের সুযোগ করে দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এক লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

চেয়ারম্যানের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ট্যাক্স আদায়ের কাজ চলছিল বলেও তিনি অভিযোগ করেন। এসব অভিযোগ অস্বীকার করে আয়মার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন বলেন, তিনি কোনো অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব খায়রুল ইসলাম বলেন, নকল রশিদ বই ব্যবহার করে ট্যাক্স আদায়ের বিষয়টি নিয়ে পরিষদে আলোচনা হয়েছে। অভিযোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

যেমন জীবনসঙ্গী চান মিমি চক্রবর্তী
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা: পরিবেশমন্ত্রী
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement