সোনারগাঁয়ে দুই ডাকাত ও ছাত্রলীগ নেতাসহ ২৪ আসামী গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার

2026-10-09T17:43:46+06:00
2026-10-09T17:43:46+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে দুই ডাকাত ও ছাত্রলীগ নেতাসহ ২৪ আসামী গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় ৫ গ্রাম হেরোইন সহ মাদক মামলায় ১ জন, সন্ত্রাস বিরোধী আইনে ১ জন, ফৌঃ কাঃ বিঃ আইনে ১ জন, মাদকসেবী ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, এবং ২ডাকাতসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার উলুকান্দা এলাকার তাইজুল ইসলামের ছেলে আবু সাইদ (২৪), বাগলপুর এলাকার হেলালের ছেলে সিফাত (২২), কামারগাঁও এলাকার ইফতেয়ার আলমের ছেলে রিয়াজ মাহমুদ (২৬),  কাঁচপুরের সোনাপুর এলাকার লতিফ ভূঁইয়ার ছেলে মোঃ নুরুল আমিন ওরফে বাবু (৩০), কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ দুলাল (২২), নোয়াখালীর মোঃ রুবেল (২৮), কাঁচপুর উত্তর পাড়া এলাকার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ লিটন (৪২), ওবায়দুল হকের ছেলে মাজেদুল হক (৩৭), নানাখী বাগানবাড়ী এলাকার মৃতঃ দায়েন মোল্লার ছেলে মোঃ মাসুম মোল্লা (৪৩), চেঙ্গাকান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ কামরুল ইসলাম (২৬), ফুলদী এলাকার মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে মোঃ তৌকির আহম্মদ (২৩) ও একই এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ ওমর সাদী (১৮),  দৌলেরবাগ এলাকার মৃতঃ আলমাছ মিয়ার ছেলে শাহীন মিয়া (৪৭), ঝাউচর এলাকার মোঃ বাতেন মিয়ার ছেলে নাজিম (২৮), মনাইরকান্দি এলাকার হুমায়ন কবিরের ছেলে সাব্বির (২৯), আলাপদী এলাকার মোঃ খাদেম আলীর ছেলে মোঃ ইস্রাফিল (২০), নিষিদ্ধ সংগঠন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক সরোয়ার আজিম (২১), ফৌঃ কাঃ বিঃ আইনের মামলায় মনাইরকান্দি এলাকার শাহাজামালের ছেলে মোঃ সাগর ওরফে আকাশ (২৮), গঙ্গাপুর এলাকার রফিজ উদ্দিনের ছেলে মোঃ কবির (৩২) এবং ডাকাতি মামলায় ললাটি এলাকার গোলাম মোস্তফার ছেলে, আসিফ (২৬) ও বন্দর উপজেলার চৌকিদারবাড়ী এলাকার ছবির মিয়ার ছেলে বকুল (২৬), দুধঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ সবুজ মিয়া (৩৩) ও কাজরদীর পঞ্চমীঘাট এলাকার তাওলাদ হোসেনের ছেলে মোঃ কবির হোসেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ও ছাত্রলীগ নেতাসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

যেমন জীবনসঙ্গী চান মিমি চক্রবর্তী
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা: পরিবেশমন্ত্রী
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement