ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

2026-10-09T20:05:05+06:00
2026-10-09T20:13:09+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৮:১৩ পিএম
⏲
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০০ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া অক্টোবরের গত ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ১৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৩৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৪৩ জন, চট্টগ্রামে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭২ জন, বরিশালে ১৪১, ময়মনসিংহে ৬৮, রংপুরে ৮০ জন এবং সিলেট ৪ জন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

যেমন জীবনসঙ্গী চান মিমি চক্রবর্তী
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা: পরিবেশমন্ত্রী
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement