কালচারাল করেসপন্ডেন্ট

প্রবাস

2025-08-27T11:46:20+00:00
2025-08-27T11:46:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
প্রবাস
টরোন্টোয় ‘আলোকধারায় মিলি’ সংগঠনের আবৃত্তি বিষয়ক মতবিনিময় সভা
কালচারাল করেসপন্ডেন্ট
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:৪৬ এএম 
'আলোকধারায় মিলি' 'Togetherness in the light of tomorrow'- কানাডার মাটিতে এ শ্লোগানকে বুকে ধারন করে বাঙালী শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চা জাগরুক রাখার প্রত্যয় নিয়ে পথচলা সংগঠন "আলোকধারায় মিলি"র আবৃত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত রোববার বিকেলে টরোন্টোর ঢাকা কিচেন রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুনিরা সুলতানা মিলি। 

এতে উপস্থিত ছিলেন সুবর্ণা দে, সালমা সিদ্দিকা রত্না, কাকলী দেবনাথ, তানিয়া আহমেদ টুম্পা, সুমনা অর্জুন, সুপর্ণা ভট্টাচার্য, ফারহানা আইরিন, দেবাশীষ দেবনাথ, আজম মোহাম্মদ, তরুন চক্রবর্তী, সুলতান আহমেদ, শাকিল আহমেদ ও জাফর সেলিম। আবৃত্তি শাখার শিশু শিক্ষার্থী, আরাধ্য, ফারিয়া, অহনা, শ্রেয়াদিতা, প্রিষা, জায়ান, সুনাইরা। 

অনুষ্ঠানে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় শিশু শিল্পী অহনা চক্রবর্তী ও শ্রেয়াদিতা দেবনাথকে।

দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন কবি জাফর সেলিম, কবি ফারহানা আইরিন ও মিসেস দোলা। গান পরিবেশন করেন শিল্পী সালমা সিদ্দিকা রত্না। 

মতবিনিময়ে দীর্ঘ আলোচনাক্রমে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের হৃদয়-মননে বাংলা ভাষাকে প্রোথিত রাখার লক্ষ্যে 'আলোকধারায় মিলি' বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আবৃত্তি, ভাষাচর্চা,গান, নাচ, অভিনয়সহ সংস্কৃতির সকল ধারাকে প্রবাসে আগলে রাখার সংকল্প ব্যক্ত করেন সকলেই। 

এ প্রেক্ষিতে সংগঠনটি নতুন নতুন সদস্য অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন যাতে করে দেশী ও বিদেশী কমিউনিটির বেশি সংখ্যক মানুষের কল্যাণে এবং প্রশিক্ষণে ও সমাজ সেবায় সংগঠনটি অবদান রাখতে পারে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]