দেশবার্তা প্রতিবেদক

প্রবাস

2025-09-14T16:50:01+00:00
2025-09-14T16:50:01+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
প্রবাস
মালয়েশিয়ায় বাংলাদেশীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম 
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ সেপ্টেম্বর) ইসির কর্মকর্তারা জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হবে। বাসস

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি শনিবার মালয়েশিয়ায় গেছেন। তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, বুধবারের মধ্যে কোনো একদিন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন। সফরের সময় তারা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া সফরের সময় তারা প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভোটার নিবন্ধন নিয়ে একটি সভা করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন ও দেশের বাইরে ভোটদানের (ওসিভি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনুপ্রেরণা দিতে প্রবাসী ভোটারদের সঙ্গে বৈঠক করবেন।

ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের ভোট নিশ্চিত করতে ইসি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]