দেশবার্তা ডেস্ক

খবর

2026-01-28T16:07:34+00:00
2026-01-28T16:07:34+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খবর
নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত
চাকরিতে যোগদানের বার্ষিকী স্মরণে উদযাপন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম 
নবম বিসিএস ফোরামের সদস্যদের বার্ষিক সম্মিলন-২০২৬ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন।

ফোরামের মহাসচিব, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সহ সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মো. সামছুল আলম অনুষ্ঠান চলাকালে আলোচনায় অংশগ্রহণ করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আব্দুল খালেক।

উল্লেখ্য, নবম বিসিএস ব্যাচের কর্মকর্তাগণ ১৯৯১ সালের ২৬ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নবম বিসিএস ফোরাম প্রতি বছর বার্ষিক সম্মিলন আয়োজন করে।

সম্মিলনীর আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, ফেয়ারগেমস এবং সকলের জন্য কমন গিফট। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খবর- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]