জাবি প্রতিনিধি

খবর

2026-02-07T18:35:33+00:00
2026-02-07T18:35:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খবর
জাবিতে ‘হিম উৎসবে’ পালাগানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক উৎসব ‘হিম উৎসবে’ পালাগানের একটি পরিবেশনায় পবিত্র কুরআনের সূরা নাস-এর বিতর্কিত ব্যাখ্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মঞ্চে পালাগান চলছিল। এক বাউল শিল্পী আলোচনা করার সময় সূরা নাস-এর অংশবিশেষ অসম্পূর্ণভাবে পাঠ করে মন্তব্য করেন, ‘পুরা সূরা জুড়েই নাচতে বলা হয়েছে, যত নাচবি, তত বাঁচবি।’ এরপর দর্শকদের নাচের আহ্বান জানিয়ে গান চালান।

শিক্ষার্থীরা এটিকে ‘ধর্মীয় অবমাননা’ ও ‘বিকৃতি’ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক প্রতিবাদ জানান। দুই শিক্ষার্থী মঞ্চে উঠে শিল্পীর হাত থেকে মাইক নিয়ে প্রতিবাদ করেন। যদিও শিল্পী তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন, আয়োজকদের আচরণে অসন্তোষ আরও বাড়ে। 

অভিযোগ উঠেছে, প্রতিবাদকারী শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থল থেকে বের করা হয় এবং বিতর্কিত বক্তব্যের কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়া অনুষ্ঠান চালিয়ে নেওয়া হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত দুইটার দিকে শহীদ মিনারের সামনে স্লোগান দেন এবং পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীরা তাদের নৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করেছে। শিল্পী দুঃখ প্রকাশ করেছেন, তবে পুরো বিষয়টি তদন্তাধীন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, প্রক্টোরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খবর- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]