দেশবার্তা ডেস্ক

রাজনীতি

2026-03-27T16:29:52+00:00
2026-03-27T16:43:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
বিয়েতে উপহার-ঢাবিতে পড়ার বৃত্তি, দুই পরিবারের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ৪:৪৩ পিএম
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী জপেল চাকমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের সম্পূর্ণ খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাশাপাশি জপেল চাকমার পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা করেছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত থেকে শহীদ পরিবারের হাতে এসব উপহার তুলে দেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। 


একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া জপেল চাকমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার পাশাপাশি তার উচ্চশিক্ষার পথ সুগম করতে নিয়মিত মাসিক বৃত্তির ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটনসহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]