দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

2026-05-05T17:46:35+00:00
2026-05-05T19:43:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: জুবাইদা রহমান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:৪৩ পিএম
স্বাস্থ্যসেবা কোনো করুণা বা বাড়তি সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন অবহেলিত। সরকারি হাসপাতালগুলো রোগীর অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছে এবং সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। ফলে অসুস্থতা এখনো দেশে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা-১৭ আসনের বস্তি এলাকার মানুষের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “কড়াইল, ভাষানটেক ও সাততলার শ্রমজীবী মানুষ এই শহরকে সচল রাখে। অথচ তারাই সবচেয়ে বেশি সেবা থেকে বঞ্চিত। নিম্নআয়ের ৪২ দশমিক ৬ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ঝুঁকিপূর্ণভাবে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করে। তারা অসুস্থ হওয়ার সাহস পায় না, কারণ অসুস্থতা মানেই আয় বন্ধ।”

স্থানীয় স্বেচ্ছাসেবীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে সেবা পাওয়ার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখানকার সেবা সম্পূর্ণ বিনামূল্যে। কারণ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের অধিকার।

এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার নতুন আইসিইউ ইউনিট, প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। 

অনুষ্ঠানের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]