রাজশাহী প্রতিনিধি

রাজনীতি

2026-05-16T20:22:51+00:00
2026-05-16T20:22:51+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
‘শেখ হাসিনাকে নিয়ে আসব এই দেশে, তাকে ফাঁসির কাষ্টে ঝুলাবো’
নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:২২ পিএম 
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে আসব এই দেশে। তাকে ফাঁসির কাষ্টে ঝুলাবো। অসংখ্য মানুষকে বাংলাদেশে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। 

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৪৭-এ যারা শহীদ হয়েছিলেন, ৭১-এ যারা শহীদ হয়েছিলেন, ২৪-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েস, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনও পায়ে গুলির বুলেট রয়েছে, হাত নাই, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর ওলিগলিতে শহীদের রক্ত সাক্ষ্য দিচ্ছে, বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে।

এই নির্বাচনে আমাদের ভোট চুরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বার্থের জন্য যুদ্ধে গিয়েছি। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাধ ভাঙবেন না। মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করব। এখন সে মুনাফেক চরিত্র ম্লান করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায় না। আমরা কাকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে। শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো। 

তিনি বলেন, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে কোনো জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নেই। মাওলানা ভাসানী বলেছিলেন, আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি মহারাষ্ট্র হতে পার, কিন্তু পানির অধিকার আমি ছাড়ব না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ-গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন; রাজপথের পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে। এই আজাদীর সংগ্রাম চলবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]