দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

2026-06-17T19:40:08+00:00
2026-06-17T19:40:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
জামায়াতকে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান যুবদল সভাপতির
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৪০ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

যুবদল সভাপতি বলেন, ‘বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে হিজাববিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে হিজাব প্রসঙ্গই তোলেননি। অথচ বিষয়টি নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মসূচি পালন করা হয়েছে।’

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। যে দলের প্রতিষ্ঠাতা এ কাজ করেছেন, সেই দলের ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড থাকতে পারে না।’

তিনি বলেন, ‘বিএনপি ইসলামের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, সমাবেশ চলাকালে আজানের সময় কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। এ ধরনের সস্তা রাজনীতি পরিহার করুন এবং সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে আসুন।’

আবদুল মোনায়েম মুন্না সতর্ক করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]