দেশবার্তা ডেস্ক

রাজনীতি

2026-06-23T12:32:11+00:00
2026-06-23T16:52:23+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
জামায়াতের মিছিল থেকে হামলায় সাংবাদিক আহত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নিয়ে সতর্ক পুলিশ–সেনা–বিজিবি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিনে সেখানে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল-পরবর্তী এক ঘটনায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। 

সরেজমিনে দেখা গেছে, এলাকার প্রবেশপথ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে কোনো ধরনের কর্মসূচি পালন করা না যায়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক রয়েছেন।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য নেতারা অংশ নেন।

মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাংবাদিককে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকেরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান।

ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কর্মসূচির মধ্যে বহিরাগত কেউ ঢুকে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।

দেশবার্তা/কেএ/এসবি



  বিষয়:   সতর্ক  পুলিশ  সেনা  বিজিবি  সাংবাদিক  আহত 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]