দেশবার্তা ডেস্ক

খেলা

2026-07-24T15:44:45+00:00
2026-07-24T17:50:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
এশিয়ান গেমসে সরাসরি নকআউট পর্বে বাংলাদেশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:৫০ পিএম
২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষ বিভাগে সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে খেলতে হবে প্রথম রাউন্ড।

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেটের ড্র এবং গ্রুপ ঘোষণা করেছে আয়োজকরা। পুরুষদের প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।

দুই গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠে সরাসরি জায়গা পাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে।

নারী বিভাগে অবশ্য শুরু থেকেই কোয়ার্টার ফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।

আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের আসর। পুরুষদের প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত।

এশিয়ান গেমসের সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী—দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উচ্চ র‌্যাঙ্কিংয়ের দল হিসেবে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]