দেশবার্তা ডেস্ক

খেলা

2026-07-30T18:43:56+00:00
2026-07-30T18:43:56+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
যে কারণে ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়েছে। বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এই সিদ্ধান্তের একদিনের মধ্যেই নতুন মিশনে ভারত সফরে যাচ্ছেন তামিম। বৃহস্পতিবার বিকেলে তার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখা এবং সেখানে ব্যবহৃত আধুনিক প্রশিক্ষণ ও অবকাঠামো সম্পর্কে ধারণা নেবেন বিসিবি সভাপতি।

তামিমের সঙ্গে এই সফরে থাকছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলে এমন একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা হবে, যেখানে আন্তর্জাতিক মানের অনুশীলন সুবিধা, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, ফিটনেস ল্যাব, আধুনিক জিম এবং ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো থাকবে। সেই লক্ষ্যেই বিসিসিআইয়ের সফল মডেলটি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বিসিবি সভাপতি।

ভারতের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অবকাঠামোগত অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি।

এদিকে, সফর চলাকালে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তামিম ইকবালের বৈঠকের সম্ভাবনা থাকলেও, সেখানে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ বা অন্য কোনো ক্রিকেটীয় ইস্যু নিয়ে আলোচনা হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]