স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-25T19:05:04+00:00
2026-07-25T19:05:04+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
মেসির যে সিদ্ধান্তে কৃতজ্ঞ রিকেলমে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম 
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে দারুণ ছন্দে থাকা লিওনেল মেসিকে সেদিন একদম বোতলবন্দি করে রাখা হয়েছিল। যেন নিউইয়র্কের মাঠে তার চেনা জাদু উধাও হয়ে গিয়েছিল। মেসির নিষ্প্রভতার পাশাপাশি পুরো আর্জেন্টাইন দলই ছিল নিষ্ক্রিয়, যার মাশুল দিতে হয়েছে শিরোপা হারিয়ে। তবে সেই ম্যাচে মেসি জ্বলে উঠতে না পারলেও সাবেক সতীর্থ ও তার সঙ্গে অলিম্পিক স্বর্ণ জেতা আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে প্রশংসায় ভাসিয়েছেন এই ফরোয়ার্ডকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্লেমেকার মেসির ফুটবল জাদুতে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‘মেসি ফুটবল খেলছে, আর সেটা উপভোগ না করা অসম্ভব। মেসি একেবারেই ভিন্ন ধারার খেলা খেলে। সে মাঠে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করে ম্যাচ কোন দিকে এগোচ্ছে। আমরা যখন গ্যালারিতে বা টিভিতে খেলা দেখার সময় উদ্বিগ্ন থাকি, তখন সেও মাঠে থেকেই তা বিশ্লেষণ করে। আপনি হয়তো ভাবছেন- কোথায় যেতে হবে, কী করতে হবে? আর সে ততক্ষণে পুরো দৃশ্যপট এক নিমেষে কল্পনা করে ফেলেছে। সে সাধারণ খেলোয়াড়দের মতো খেলে না, এটাই ওর মূল বিস্ময়। যারা ফুটবল ভালোবাসে, তারা চায় মেসি আরও অনেক বছর খেলে যাক আর আমরা তা উপভোগ করি।’

মেসির প্রতিভার অবিশ্বাস্য দিকটি তুলে ধরে বোকা জুনিয়র্সের এই সভাপতি আরও বলেন, ‘সে এমন সব কথা ও কাজ ভাবে, যা আগে কখনো ঘটেনি। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন কৌশল উদ্ভাবন করে সে। ছোটবেলায় তার গতি ছিল অবিশ্বাস্য, সবাই বলত সে নাকি বলের চেয়েও দ্রুত দৌড়াতে পারে! তার পায়ে বল যেন আঠার মতো লেগে থাকত। পরে সে অন্যান্য দক্ষতা অর্জন করল- চমৎকার পাস দিতে শুরু করল, ফ্রি-কিক থেকেও গোল করতে লাগল। সংক্ষেপে বললে, সে সব পারে। ২০ বছর ধরে ধারাবাহিকভাবে নিজেকে সেরা প্রমাণ করে যাচ্ছে সে। তাই ওর কোনো কিছুই এখন আর আমাকে অবাক করে না।’

শৈশবেই আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমিয়েছিলেন মেসি। সেখানে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় কাতালানদের জার্সিতে মাঠে কাটিয়েছেন। সেই সময়ে স্পেনের জাতীয় দলে খেলার সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। তবে হৃদয় শুনে জন্মভূমি আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। 

রিকেলমের মনে হয়েছে, এই সিদ্ধান্তের জন্যই মেসির প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত।

কোটি কোটি আর্জেন্টাইনের ভেতরের অনুভূতি প্রকাশ করে রিকেলমে বলেন, ‘তাকে ধন্যবাদ জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আর্জেন্টাইন হিসেবে বলব, আমরা সত্যিই সৌভাগ্যবান যে সে স্পেনের বদলে আমাদের দেশকে বেছে নিয়েছিল।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]