মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ সদস্য, রাতে শপথ

দেশবার্তা ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরো চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ

2026-08-21T15:37:11+06:00
2026-08-21T15:37:11+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ সদস্য, রাতে শপথ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম 
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরো চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন নতুন রাষ্ট্রপতি।

নতুন শপথ নিতে যাওয়া চার সদস্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সূত্রে আরও জানা গেছে, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি বিমান ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর রদবদল হতে পারে।

এদিকে একই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণেরও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের যাবতীয় আয়োজন শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিচালনায় এই অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। আমন্ত্রণপত্র অনুযায়ী, জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ার পর সংসদীয় নিয়মানুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 

গতকাল বৃহস্পতিবার সংসদ কক্ষে অনুষ্ঠিত ভোটে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এএমএম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন এবং রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]