জামালপুর প্রতিনিধি

রাজনীতি

2025-07-28T12:06:33+00:00
2025-07-29T11:49:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
উচ্চকক্ষ পিআর ও ভোটার অনুসারে হতে হবে: নাহিদ ইসলাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:০৬ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৫ ১১:৪৯ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চকক্ষ পিআর ও ভোটার অনুসারে হতে হবে। কিন্তু সেই বিষয়ে ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে এনসিপির। তবে ৫ আগস্টের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আশাবাদী তারা।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় গতকাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বক্তব্যের ঘটনায় নেত্রকোনা জেলাতে বিএনপির প্রতিবাদকে অধিকার হিসেবে উল্লেখ করেন নাহিদ। এ ছাড়াও বিএনপির মন্তব্য থাকলে তা ব্যক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লের্য়ি ফিলডের বিষয়টি দেখা হবে।’

এরপর জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। পরে সেখানে এক পথসভায় বক্তব্য প্রদান করবেন নেতারা।



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]