‘সাংবাদিক সংস্থা দিচ্ছে ডাক—বৈষম্য সব নিপাত যাক, শুভ শুভ দিন সাংবাদিক সংস্থার জন্মদিন’ শ্লোগানে মুখরিত ছিল কিশোরগঞ্জ শহর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় ইসলামিয়া সুপার মার্কেট থেকে বাদ্যযন্ত্রসহ আনন্দঘন শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।
জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান। প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল হাবীব রেজা।
জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, যুগ্ম সম্পাদক হাজী মো. আবু সাঈদ, করিমগঞ্জ উপজেলা সভাপতি সাদেক আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক তন্ময় আলমগীর, তাড়াইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আফসর উদ্দীন, হাওর টাইমসের সম্পাদক খায়রুল ইসলাম, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকরা।
অনুষ্ঠানে সাংবাদিক মো. আজিজুল হক তালুকদার ও কার্টুনিস্ট মো. আজাদ রহমান বিপ্লবকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিনিধি/একে