সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক

2026-07-30T16:54:54+06:00
2026-07-30T16:54:54+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলা গেটসংলগ্ন নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপি সূত্রে জানা যায়, সকালে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবারের উদ্দেশ্যে রওনা দেন। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। তবে ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির দাবি, পরে নেতারা হেতিমগঞ্জে না গিয়ে সিলেট সার্কিট হাউসের দিকে রওনা দিলে বাইপাস এলাকায় আবারও তাদের গাড়িবহরে হামলার চেষ্টা করা হয়।

ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এনসিপির অভিযোগ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত সংগঠনগুলোর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী জানান, ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠিয়েছে।

এর আগে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে পরদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও মৌলভীবাজার থেকে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় দলটির নেতাদের গাড়িবহর একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
ব্যাংক সংস্কার ও নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প
গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]