নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

2026-02-20T15:55:25+00:00
2026-02-20T15:55:25+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দুধ ও ডিমের পাশাপাশি মাংসও যেন সুলভ মূল্যে বিক্রি করা হয়: জাহিদুল ইসলাম ধলু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম 
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের স্বস্থির জন্য নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রাণীসম্পদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ শহরের তাজের মোড়ে জেলা প্রাণীসম্পদ চত্বর থেকে একজন ক্রেতা ২৮ টাকায় এক হালি ডিম ও ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান জুড়েই এ কার্যক্রম চালু থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘নিন্ম আয়ের অনেক মানুষ দুধ, ডিম ও মাংস কিনে খেতে না পারায় আমিষের চাহিদা পূরণ করতে পারে না। ফলে অনেক মানুষ অপুষ্টিতে ভুগে থাকে। নিন্ম আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণীসম্পদ বিভাগের কার্যক্রম খুবই কাজে আসবে। আমার পরামর্শ দুধ ও ডিমের পাশাপাশি মাংসও যেন বিক্রি করা হয়।’

সংসদ সদস্যের পরামর্শে পরবর্তীতে সুলভ মূল্যে শিঘ্রই মাংস বিক্রির কার্যক্রম শুরু করার ঘোষণা দেন প্রাণীসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]